ফেনীর সোনাগাজী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সোনাগাজী উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় ৮ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পিএফজি সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক। পিএফজি সমন্বয়কারী শেখ আবদুল হান্নান এবং সাংবাদিক আমজাদ হোসাইনের যৌথ সঞ্চালনায় সম্মিলিত কার্যক্রম, অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন পিএফজি সদস্য ও পৌর যুবদলের আহ্বায়ক মো. ইকবাল হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সোনাগাজী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ হিজবুল্লাহ, জাতীয় পার্টির নেতা মজিবুল হক মানিক, ধর্মীয় নেতা সমর দাস, এনজিও প্রতিনিধি ফরিদা ইয়াসমিন, শাহীদ ফরিদ, মিপস প্রকল্পের ঢাকা অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর মো. রাসেল আহমেদ, ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।
সভায় সর্বসম্মতিক্রমে চারজন পিস অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়। তাঁরা হলেন, পৌর যুবদলের আহবায়ক মো. ইকবাল হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সোনাগাজী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ হিজবুল্লাহ, সংবাদিক আমজাদ হোসাইন এবং এনজিও প্রতিনিধি ফরিদা ইয়াসমিন।

