নারীদের সুরক্ষার শপথ নিলেন ডুমুরিয়া পিএফজি’র সদস্যবৃন্দ

খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নারীর সুরক্ষায় ভূমিকা রাখার শপথ গ্রহণ করেছেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি সদস্যবৃন্দ।

ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস-এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপি্এস প্রকল্পের আওতায় ৯ মার্চ ২০২৫ তারিখে ডুমুরিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ডুমুরিয়া মহিলা কলেজে এ সভার আয়োজন করে।

পিএফজির সমন্বয়ক শেখ ফরহাদ হোসেন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর জাহানারা রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি মেম্বার ও পিএফজি সদস্য পারুল আক্তার। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ এর প্রবন্ধ সংক্ষেপে উপস্থাপন করেন পিএফজি সদস্য ও শিক্ষক শিউলী সুলতানা।

সভায় আলোচকরা বলেন, নারীদের অগ্রগতির পথে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। সামাজিক, অথনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য এখনও বিদ্যমান। কর্মক্ষেত্রে সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়তই বৈষ্যম্যের শিকার হচ্ছেন নারীরা, সমান কাজ করেও সমান মজুরি পাচ্ছেন না তারা। এ ছাড়াও নারীরা পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং ধর্ষণের শিকার হচ্ছেন। কর্মক্ষেত্র ও গণপরিবহনেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

সভায় আরও বক্তব্য রাখেন মিপস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস. এম রাজু জবেদ, পিস অ্যাম্বাসেডর মাওলানা মো. হাবিবুর রহমান, পিস অ্যাম্বাসেডর ও সহকারী অধ্যাপক মো. আব্দুল হালিম ডালি, পিয়ারী সুলতানা, প্রমুখ।

আলোচনা সভায় নারীর সুরক্ষায় ভূমিকা রাখার শপথ গ্রহণ করেন উপস্থিত সবাই। অবিলম্বে নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির দাবিও জানান পিএফজি সদস্যরা।